1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোলায় প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভোলায় প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

প্রতিনিধি

ভোলার তজুমদ্দিন উপজেলায় কীর্তন দেখা শেষে বাড়ি ফেরার পথে ২৬ বছরের এক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় মূল হোতাসহ ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তজুমদ্দিন থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ এলাকার মো. ছালেমের ছেলে মূলহোতা মো. রাকিব (৩০) ও একই এলাকার আবদুল মন্নানের ছেলে মো.জুয়েল (৩৫) এবং উপজেলার মাওলানাকান্দি এলাকার মো. আলীর ছেলে আল আমিন ওরফে সম্রাট (২০)।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম বলেন, গত রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভুক্তভোগী নারী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ধর্মীয় অনুষ্ঠান কীর্তন দেখে বাড়ি ফেরার পথে আসামিরা তাকে প্রলোভন দেখিয়ে অটোরিকশায় উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং গুরুতর অবস্থায় তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ এলাকার একটি রাস্তার পাশে ফেলে রেখে যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

তিনি বলেন,ঘটনার পরপরই তজুমদ্দিন থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম তথ্য
প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এজাহারনামীয় তিনজন আসামিকে তজুমদ্দিনের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!