1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোটের রিকশা মানুষের দোরগোড়ায় গণতন্ত্রের বার্তা পৌঁছে দেবে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ভোটের রিকশা মানুষের দোরগোড়ায় গণতন্ত্রের বার্তা পৌঁছে দেবে

প্রতিনিধি

ভোটের রিকশা মানুষের দোরগোড়ায় গণতন্ত্রের বার্তা পৌঁছে দেবে
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিবিষয়ক ভোটের রিকশা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় তথ্য অফিস চত্বরে বিভাগীয় তথ্য অফিসের পরিচালক ডক্টর মো. মোফাকখারুল ইকবাল প্রধান অতিথি হিসেবে এই প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় পরিচালক বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ গণতন্ত্রের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই গুরুত্বপূর্ণ সময়ে ভোটের রিকশা মানুষের দোরগোঁড়ায় গণতন্ত্রের বার্তা পৌঁছে দেবে। গণযোগাযোগ অধিদপ্তরের অন্যতম প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এই সড়ক প্রচারের উদ্যোগ শহর ও উপজেলা পর্যায়ে প্রতিটি মানুষের মাঝে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোফাকখারুল ইকবাল আরও বলেন, ভোট কেবল একটি অধিকার নয়, এটি নাগরিক দায়িত্ব ও গণতন্ত্রকে শক্তিশালী করার হাতিয়ার। এজন্য দেশকে সংস্কার, উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার জন্য আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রংপুর বিভাগীয় তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর কবির, সহকারী তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী, রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা উপস্থিত ছিলেন।

আটটি ভোটের রিকশা রংপুরের প্রতিটি উপজেলায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধি ও গণভোটে ‘হ্যাঁ’-তে ভোটাদানে ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!