1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোটগ্রহণের দিন প্রতি দুই ঘণ্টা অন্তর ভোটের হার ও পরিস্থিতি জানাতে হবে: ইসি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভোটগ্রহণের দিন প্রতি দুই ঘণ্টা অন্তর ভোটের হার ও পরিস্থিতি জানাতে হবে: ইসি

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতি দুই ঘণ্টা অন্তর ভোটের হার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলে বেসরকারি ফল পাওয়া না পর্যন্ত এই কার্যক্রম চলবে। রিটার্নিং অফিসারদের প্রতিটি কেন্দ্র থেকে ভোটের হার, নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলার তথ্য প্রতি দুই ঘণ্টা অন্তর ইসি-তে পাঠাতে হবে

ভোটের ফল দ্রুত ও নির্ভুলভাবে আদান-প্রদানের জন্য EMS (Election Management System) সফটওয়্যার ব্যবহার করা হবে। প্রতিটি কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার দুইজন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবেন, যারা কেন্দ্রভিত্তিক ফল (ফরম-১৬) স্ক্যান ও আপলোড করবেন।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, পোস্টাল ভোট না পাওয়া আসনের ক্ষেত্রে শূন্য (০) লিখে ফল এন্ট্রি করতে হবে। চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় পোস্টাল ভোটের হিসাব ফরম-১৮ এ একীভূত করা হবে। একীভূত ফলাফল বিবরণী এবং নির্বাচনের রিটার্ন (ফরম-১৯) সহ প্রয়োজনীয় নথি ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ইসিতে হার্ড কপি ও সফট কপি আকারে পাঠাতে হবে।

চূড়ান্ত বার্তা শিটে রিটার্নিং অফিসারের স্বাক্ষর বাধ্যতামূলক। প্রয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা প্রশাসক আংশিক ফলাফলে স্বাক্ষর দিতে পারবেন, তবে তাদের নমুনা স্বাক্ষর আগেভাগে ইসিতে জমা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!