1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোট সুষ্ঠু হয়েছে, সর্বোচ্চ আসনে জয়ের আশা ১১ দলের জোটের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ভোট সুষ্ঠু হয়েছে, সর্বোচ্চ আসনে জয়ের আশা ১১ দলের জোটের

প্রতিনিধি

বিচ্ছিন্ন কিছু অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ২৯৯টি আসনের মধ্যে সর্বোচ্চসংখ্যক আসনে তাদের জোটপ্রার্থীদের বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেছে ১১-দলীয় নির্বাচনী ঐক্যজোট।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জোট নেতারা।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “দেশবাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করেছেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা সম্ভব। এজন্য আমরা নির্বাচন কমিশন, সরকার ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ২০২৬ একটি ঐতিহাসিক দিন। এদিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও লাইনে থাকা ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ইতোমধ্যে কিছু কেন্দ্রে গণনাও শুরু হয়েছে।

অতীতের নির্বাচন প্রসঙ্গে জুবায়ের বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার ছিল—বিচার, সংস্কার ও নির্বাচন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শহর থেকে গ্রাম পর্যন্ত মানুষ উৎসাহ নিয়ে ভোটে অংশ নিয়েছেন। অনেকে ট্রলার, বাস ও লঞ্চে করে নিজ এলাকায় ফিরে ভোট দিয়েছেন। “সকাল সাড়ে ৭টা থেকেই দীর্ঘ সারি দেখা গেছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে,” বলেন জুবায়ের।

তবে কয়েকটি আসনে অনিয়মের অভিযোগও তুলেছে জোটটি। শরীয়তপুর-২, কুমিল্লা-৮ ও পটুয়াখালী-১ আসনসহ কিছু কেন্দ্রে তাদের এজেন্টদের ঢুকতে না দেওয়া এবং ভোটারদের হুমকি ও নির্যাতনের অভিযোগ করা হয়। এসব বিষয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

ফলাফল প্রসঙ্গে জুবায়ের বলেন, জাতীয় সংসদ, গণভোট ও পোস্টাল—তিন ধরনের ব্যালট একসঙ্গে গণনা হওয়ায় পূর্ণাঙ্গ ফল পেতে সময় লাগতে পারে। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে জোটের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

শেষে তিনি বলেন, “দেশবাসী আমাদের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের ২৯৯ জন প্রার্থীকে যে সমর্থন দিয়েছেন, আমরা আশা করছি বিপুল ভোটে সর্বোচ্চসংখ্যক আসনে জয়ী হয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!