1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, সাড়ে ৫ ঘণ্টা বন্ধ ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুট - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, সাড়ে ৫ ঘণ্টা বন্ধ ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুট

প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশন অতিক্রম করার প্রায় ১৫০ মিটার পর এ দুর্ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে।

রেলওয়ে সূত্র জানায়, রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনের কেবিন স্টেশন মাস্টার ঢাকা মেইল-২ ট্রেনটিকে সামনে এগিয়ে যাওয়ার সংকেত দেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর ইঞ্জিনের পর চতুর্থ কোচের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ভৈরব বাজার জংশনের আপ ও ডাউন দুই লাইনই অচল হয়ে যায়। ফলে রাত ৩টা থেকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া বলেন, দুর্ঘটনার পরপরই লাইন থেকে বগি সরানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। পরে উদ্ধার কাজে সহায়তার জন্য আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে যত দ্রুত সম্ভব রেল চলাচল স্বাভাবিক করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!