1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়ন জরুরি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়ন জরুরি

প্রতিনিধি

পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশে ভূগর্ভস্থ পানি সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়ন জরুরি।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর পান্থপথে ওয়ারপো ভবনে একটি ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি নদী দূষণ ও অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারসাম্যপূর্ণ সমাধানের পক্ষে মত দেন।

পরিবেশ উপদেষ্টা গাজীপুরে সরকার-ইউনিসেফ পরিচালিত ভূগর্ভস্থ পানি গবেষণার গুরুত্ব তুলে ধরেন। উন্নয়ন সহযোগী, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য কারিগরি সংস্থার সহায়তায় নতুন নীতি, আইন ও নির্দেশনা প্রণয়নের পরিবর্তে শিল্প, সেচ ও মেগা সিটিতে বিদ্যমান প্রস্তাবিত কার্যক্রমসমূহ মাঠপর্যায়ে বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় তিনি শিল্পখাতে পানি ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, এ নীতিমালা শুধু শিল্প এলাকায় প্রযোজ্য হবে, সেচ ও গৃহস্থালি পানি সরবরাহ খাতে এটি প্রযোজ্য হবে না।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব আজিম আহমেদ বলেন, ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনার জন্য এলাকা ও ব্যবহারকারীভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। সংকটকালে মাঠপর্যায়ের মানুষের পানি প্রাপ্তি নিশ্চিতের আহ্বান জানান তিনি।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ইউনিসেফের চিফ অব ওয়াশ পিটার মেস, সুইডেন অ্যাম্বাসির সিনিয়র প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!