1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভিসার মেয়াদ নয়, ইমিগ্রেশন নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রে থাকার সময় - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভিসার মেয়াদ নয়, ইমিগ্রেশন নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রে থাকার সময়

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত থাকা যাবে—এমন ধারণা সঠিক নয় বলে জানিয়েছে মার্কিন দূতাবাস ঢাকা

শনিবার এক বার্তায় দূতাবাস জানায়, একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন অবস্থান করতে পারবেন, তা নির্ধারণ করেন আগমনের সময় দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।

দূতাবাসের ব্যাখ্যায় বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ এবং যুক্তরাষ্ট্রে থাকার অনুমতিপ্রাপ্ত সময় এক নয়। ভিসার মেয়াদ শুধু দেশটিতে প্রবেশের অনুমতি দেয়, কিন্তু সেখানে কতদিন থাকা যাবে তা আলাদাভাবে নির্ধারিত হয়।

ভ্রমণকারীদের তাদের অনুমোদিত অবস্থানকাল জানতে I-94 নথির “admit until date” যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটেও নজর রাখার আহ্বান জানিয়েছে দূতাবাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!