1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভালুকায় দীপু দাস হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভালুকায় দীপু দাস হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও দুইজন গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি সূত্রে জানা যায়, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ। এর ধারাবাহিকতায় বুধবার (৪ মার্চ) রাতে ভালুকার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভালুকা উপজেলার বাটাজোর ডাকুরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে সিয়াম আহম্মেদ (১৯) এবং হবিরবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কড়ইতলা মোড় এলাকার ইদ্রিস আলীর ছেলে আব্দুল্লাহ (২৮)।

ডিবি পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে বাটাজোর ডাকুরিয়া এলাকা থেকে সিয়াম আহম্মেদকে এবং একই রাত ১০টার দিকে জামিরদিয়া চেয়ারম্যান বাড়ির মোড় এলাকা থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা দীপু চন্দ্র দাসের মরদেহ স্কয়ার মাস্টারবাড়ী মেইনরোডে একটি গাছে ঝুলিয়ে রাখার পর রশি টেনে স্লোগান দেন এবং উপস্থিত জনতাকে উত্তেজিত করেন। একই সঙ্গে তারা লাশের ওপর বর্বরোচিত নির্যাতনে অংশ নেন এবং অন্যদেরও এতে উৎসাহিত করেন।

ডিবি পুলিশ আরও জানায়, এ পর্যন্ত এই হত্যা মামলায় মোট ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন আসামি ইতোমধ্যে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!