1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতে পালাতে চাওয়া ১১ বাংলাদেশিকে সুন্দরবনে রেখে চলে গেল দালাল - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ভারতে পালাতে চাওয়া ১১ বাংলাদেশিকে সুন্দরবনে রেখে চলে গেল দালাল

প্রতিনিধি

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যেতে চেয়েছিলেন ১১ বাংলাদেশি। কিন্তু শেষমেষ আশ্রয় হয় সুন্দরবনের জঙ্গলে। পরে টহলদারি চালাতে গিয়ে ভারতীয় বন দপ্তরের কর্মীদের হাতে উদ্ধার হয়েছেন পাঁচ শিশুসহ ওই ১১ জন।

শিশু ছাড়াও তাদের মধ্যে পাঁচ নারী ও একজন পুরুষ রয়েছেন। বেআইনিভাবে ভারতে প্রবেশের দায়ে তাদের আলিপুর আদালতে তোলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ওই ১১ বাংলাদেশির সকলের বাড়ি বাংলাদেশের খুলনায়।‌ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তারা বিপাকে পড়েন।

তারা জানিয়েছেন, ‘পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে দেশ ছাড়তে বাধ্য হন তারা’। একপর্যায়ে ভারতে পালিয়ে যেতে এক দালালের শরণাপন্ন হন তারা।

গ্রেপ্তার হওয়া এক বাংলাদেশি নারীর অভিযোগ, দালালের সঙ্গে ৪৫ হাজার টাকার চুক্তি হয়েছিল তাদের। কিন্তু সীমান্ত পার করে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায়।

শেষপর্যন্ত টহলদারির সময় বন দপ্তরের কর্মীদের নজরে পড়েন তারা। পরে তাদের সকলকেই সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ভুক্তভোগী ওই ১১ জনের মধ্যে কেবল একজন পুরুষ এবং তাকেই এখন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।

সূত্র : আজকাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!