1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভাড়া বাসায় মিলল ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ভাড়া বাসায় মিলল ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ

প্রতিনিধি

চাঁদপুরে একটি ভাড়া বাসা থেকে তারেক রহমান (৩০) নামে এক সিকিউরিটি গার্ডের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডের বালুরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তারেক রহমান মতলব দক্ষিণ উপজেলার উত্তর উপাধি গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি ছেংগারচর বাজারের আইএফআইসি ব্যাংকে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে মান-অভিমান চলছিল। পারিবারিক কলহের জেরে তার স্ত্রী নিপা আক্তার বাপের বাড়িতে চলে যান। স্বজনদের দাবি, এ নিয়ে হতাশায় ভুগছিলেন তারেক রহমান। তার স্ত্রী জানিয়েছেন, তিনি বিভিন্ন সময় আত্মহত্যার হুমকিও দিতেন। ঘটনার দিন সন্ধ্যায় নিজ ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে মতলব উত্তর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা করা হবে। এরপর তদন্ত করা হলে মূল ঘটনা বের হয়ে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!