1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ভাঙা টিনের ঘরে ঠান্ডায় কষ্টে থাকি, কাউ খোঁজ নেয় না’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘ভাঙা টিনের ঘরে ঠান্ডায় কষ্টে থাকি, কাউ খোঁজ নেয় না’

প্রতিনিধি

‘ভাঙা টিনের ঘরে ঠান্ডায় কষ্টে থাকি, কাউ খোঁজ নেয় না’
‘গাছের তলত, মানুষের জায়গাত, ভাঙা টিনের ঘরত থাকি। যে শীত ও ঠান্ডা ঘরত থাকা যায় না। স্বামী নাই, কাউ হামাক দেখে না। মানুষের বাড়িত কাজ করি খাই। যেদিন কাজে যাই সেদিন খাই। যেদিন না যাই, সেই দিন কষ্টে থাকি। সরকার যদি এহনা জায়গা আর ঘর করি দেয় তাহলে ভালো হইতো।’

এ কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের সদ্দারপাড়া এলাকার বিধবা রাবেয়া বেগম (৫৬)। স্বামীকে হারিয়ে এক মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি। একাই ছোট্ট একটি ভাঙা টিনের ঘরটি পলিথিন, কাঠ, পাটখড়ির বেড়া দিয়ে বসবাস করছেন।

রাবেয়া বেগম বলেন, স্বামী চার থেকে পাঁচ বছর আগে মারা যাওয়ায় মানুষের বাড়িত কাজ করি। এহনা বিধবা ভাতার কার্ড আছে। সেই ভাতা দিয়ে কি আর চলে? মেয়েকে বিয়ে দিয়েছি। মেয়ে আর বেশি খোঁজখবর নেয় না।

রাবেয়ার জেঠাতো ভাই আবু বক্কর মিয়া বলেন, আমার বোন জামাই মারা যাওয়ার পর খুব কষ্টে আছে আমরা সহায়তা করতে পারি না। আমাদের আর্থিক অবস্থা ভালো নেই।

স্থানীয় আব্দুস সালাম বলেন, রাবেয়া আমার জায়গায় এহনা ঘর করি আছে। অনেক কষ্ট করছেন তিনি। তার একটি মেয়ের বিয়ে দিয়েছেন। মেয়েও ঠিকমতো খোঁজ খবর নেয় না। মেয়ের সংসারের অনেক ঝামেলা হতো এই কারণে মায়ের হয়তো খোঁজ খবর নেয় না। তাকে সরকারি সহযোগিতা করলে তার শেষ বয়সটা ভালো কাটতো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান বলেন, আমি আপনার কাছে বিষয়টি শুনলাম। আমাকে তার ঠিকানা দেন তার খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!