1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রোকার‌দের অবস্থানে বাড়ল না সিএসই‌র লেন‌দেনের সময়সীমা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ব্রোকার‌দের অবস্থানে বাড়ল না সিএসই‌র লেন‌দেনের সময়সীমা

প্রতিনিধি

ঢাকা স্টক এক্সচে‌ঞ্জের (ডিএসই) ব্রোকার‌দের সংগঠন ডি‌বিএ’র বাধার মুখে লেন‌দেনের ব‌র্ধিত সময়সীমা স্থ‌গিত ক‌রে‌ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এর ফলে আ‌গের মতোই সকাল ১০টা থে‌কে বেলা আড়াইটা পর্যন্ত এক্স‌চেঞ্জ‌টির লেন‌দেন চালু থাক‌বে।

সিএসই সূ‌ত্রে এসব তথ্য জানা গে‌ছে।

গত সপ্তাহে সিএসইর পক্ষ থেকে লেনদেনের সময়সীমা সকাল সাড়ে ৯টা থে‌কে বেলা ২টা ৪৫ মি‌নিট পর্যন্ত নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সময়সূচিতে পরিবর্তনের বিষয়টি সম্পর্কে অবহিত করতে এক্সচেঞ্জটির পক্ষ থেকে সে সময় ব্রোকারেজ হাউজগুলোয় চিঠি পাঠানো হয়েছিল। তাতে আজ থে‌কে‌ ব‌র্ধিত সময়সীমা অনুসা‌রে এক্স‌চেঞ্জ‌টির লেন‌দেন হওয়ার কথা ছিল। যদিও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সময়সীমা অপরিবর্তিত রয়েছে। এ অবস্থায় ডি‌বিএর পক্ষ থে‌কে উ‌দ্বেগ প্রকাশ ক‌রে বিবৃ‌তি প্রকাশ করা হয়।

এরপর সিএসই’র সেই সিদ্ধান্ত আর কার্যকর হয়নি। আজ আগের সময়েই চলবে লেনদেন।

প্রসঙ্গত, প্রতিটি স্টক এক্সচেঞ্জের নিজস্ব লেনদেন বিধিমালা রয়েছে, যা কমিশন কর্তৃক অনুমোদিত। এ বিধিমালা অনুসারে লেনদেনের সময়সীমা নির্ধারণের এখতিয়ার স্টক এক্সচেঞ্জের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!