1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রিগেডে ইতিহাস গড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ব্রিগেডে ইতিহাস গড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গ-এ রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

শুভেন্দুর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী হিসেবে শপথ নেন। তারা হলেন—দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।

গত ৪ মে প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলে ২০৭টি আসন পেয়ে সরকার গঠনের সুযোগ পায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এরপর থেকেই মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর নাম সবচেয়ে বেশি আলোচনায় ছিল।

দলীয় সূত্রে জানা যায়, বিজেপির শীর্ষ নেতৃত্ব শুরু থেকেই বাংলাভাষী ও বাংলার সঙ্গে সম্পৃক্ত একজন নেতাকে মুখ্যমন্ত্রী করার পক্ষে ছিল। সেই ধারাবাহিকতায় শুক্রবার বিধায়কদলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দুকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়।

বৈঠক শেষে অমিত শাহ জানান, মুখ্যমন্ত্রী পদের জন্য আসা সব প্রস্তাবেই শুধু শুভেন্দু অধিকারীর নাম ছিল এবং দ্বিতীয় কোনো নাম প্রস্তাব করা হয়নি। পরে তাকেই আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!