1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ২৪ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ২৪ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু

প্রতিনিধি

 দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ২৪ নম্বর কূপ থেকে ফের গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে করে শুক্রবার থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।  
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপক (উন্নয়ন) মো. মাহমুদুল নবাব জানান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড তিতাস গ্যাস ফিল্ডের মূল্যায়ন ও উন্নয়ন কূপের খনন প্রকল্পের আওতায় ২০১৬ সালে তিতাস কূপ-২৪ খনন সম্পন্ন করে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয়। পরবর্তীতে কারিগরি ত্রুটির কারণে ২০২১ সালের ২ জানুয়ারি আলোচিত কূপটি বন্ধ হয়ে যায়।

তবে চলতি বছরের ২৬ এপ্রিল থেকে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড হাইড্রোকার্বন ডেভেলপমেন্ট ফান্ড এর অর্থায়নে বাপেক্স এর কারিগরি সহায়তায় ২৪ নম্বর কূপটির ওয়ার্কওভার শুরু হয়। মাত্র ৪৫ দিন ওয়ার্কওভার অপারেশন কার্যক্রম পরিচালনা করে পুণরায় ওই কূপ থেকে জাতীয় গ্রিডে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। কূপটির ওয়ার্কওভার প্রায় ৫০ কোটি টাকা ব্যয় হয়েছে। যার মধ্যে বাপেক্সের অংশ প্রায় ৪৭ কোটি টাকা। তিতাস গ্যাসক্ষেত্রের সি ৫ থেকে সি ১০ পর্যন্ত বিভিন্ন গ্যাস জোনে মোট ১.৩ ট্রিলিয়ন ঘণফুট গ্যাসের মজুদ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!