1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের গুলি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের গুলি

প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে গ্রামবাসী বাধা দেওয়ায় গুলি করেছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরলাপাং এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- নুরুল আমিন (৪০), রউফ মিয়া (৪৫), সফর মিয়া (৫০), সিয়াম (১৬) ও ইব্রাহিম (৩০)। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগরের মেঘনা নদীতে সামিউল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান বালুমহাল ইজারা নিয়ে বালু উত্তোলন করেছে। কিন্তু বালু উত্তোলনকারীরা অবৈধভাবে নির্দিষ্ট সীমা ছেড়ে চরলাপাং এলাকা থেকে বালু উত্তোলন শুরু করে। এতে চরলাপাং গ্রামের কৃষি জমিসহ আশপাশের এলাকায় ভাঙন ঝুঁকি তৈরি হয়। রোববার সকালে আবারও বালু উত্তোলন করতে গেলে গ্রামবাসী বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় করে আসা একদল দুর্বৃত্ত গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছররা গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শফিকুল ইসলাম জানান, সকালে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের ছররা গুলি লেগেছে। প্রত্যেকেই শঙ্কামুক্ত।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!