1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার মনোনয়ন জমা সম্পন্ন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার মনোনয়ন জমা সম্পন্ন

প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার মনোনয়ন জমা সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় সরাইল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীকের জন্য মনোনয়নপত্র জমা দেন। তার মনোনয়নপত্র নিয়ে সরাইল উপজেলা নির্বাচনী কার্যালয়ে উপস্থিত ছিলেন তার সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা। মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার। এর আগে একই আসনে বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন দাখিল শেষে রুমিন ফারহানা বলেন, আল্লা পরিকল্পনা মানুষের বোঝার বাহিরে। আমার বাবা আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে নির্বাচন করেছিল। আর ভাগ্যের কি পরিকল্পনা বিএনপির জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আমি বাংলাদেশের সব মানুষের কাছে দোয়া চাই। আমার এলাকার জনগণ ও কর্মী-সমর্থকরা আমার উপর যে বিশ্বাস রেখেছে সেটার আস্থা যেন রাখতে পারি।

প্রসঙ্গত, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ প্রতীক) ও রুমিন ফারহানা (হাঁস প্রতীক)-এর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপি জোটের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিবকে প্রার্থী করলেও, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একাংশ রুমিন ফারহানাকে সমর্থন জানাচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এই প্রতিদ্বন্দ্বিতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম আলোচিত রাজনৈতিক সংঘাতে পরিণত হতে যাচ্ছে। উভয় প্রার্থীর পক্ষেই প্রচার কার্যক্রম জোরদার করার তোড়জোড় শুরু হয়েছে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!