1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

প্রতিনিধি

নির্বাচনে হেরে সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে গত সেপ্টেম্বরে ২৭ বছরের কারাদণ্ড দেয় আদালত। এই কারাদণ্ড শুরুর জন্য মঙ্গলবার (২৫ নভেম্বর) নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

রাজধানী ব্রাসিলিয়ার একটি পুলিশ ঘাঁটিতে ১২ স্কয়ার ফুটের বেডরুমে তিনি তার দণ্ড ভোগ করবেন।

৭০ বছর বয়সী বলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

ওই বছর নির্বাচনে হেরে তিনি সামরিক বাহিনীর মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভার ক্ষমতা গ্রহণ আটকানোর চেষ্টা করেছিলেন। এছাড়া লুলা ও তার নির্বাচনী মিত্র গেরালডো আল্কমিনকে হত্যার ছকও কষেছিলেন তিনি।

কিন্তু সামরিক বাহিনীর প্রধানরা তাকে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করায় সহায়তায় অস্বীকৃতি জানান। পরবর্তীতে লুলা দা সিলভা ক্ষমতা গ্রহণের পর বলসোনানো ও তার ছয় সহযোগীকে অভিযুক্ত করা হয়। আদালত তার রায়ে বলেন, ব্রাজিলের গণতন্ত্রকে অন্ধকারে ঠেলে দেওয়া এবং দেশকে একনায়কতন্ত্রের দিকে নেওয়ার চেষ্টা করেছিলেন তারা।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েস রায় দেন, দণ্ডের বিরুদ্ধে আপিলের সময় শেষ হওয়ায় সাবেক প্রেসিডেন্টকে তার দণ্ড ভোগ শুরু করতে হবে।

গত আগস্ট থেকেই গৃহবন্দি ছিলেন বলসোনারো। ওই সময় তার পায়ে একটি ইলেকট্রনিক অ্যাংকেল ট্যাগ লাগানো ছিল। কিন্তু এটি কেটে ফেলার চেষ্টা করেন বলসোনারো। এরপর শনিবার তাকে নিজেদের অধীনে নিয়ে যায় পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!