1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রাজিল-আনচেলত্তির প্রশংসায় এমবাপে, নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ব্রাজিল-আনচেলত্তির প্রশংসায় এমবাপে, নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন

প্রতিনিধি

ব্রাজিলের ফুটবলভক্তদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন– আসন্ন ফুটবল বিশ্বকাপে নেইমার জুনিয়র খেলবেন কি না। যে প্রশ্নের মুখোমুখি হওয়ার অভ্যাসও হয়ে গেছে কোচ কার্লো আনচেলত্তির। কিন্তু প্রতিবারই জবাব একটাই– হতে হবে শতভাগ ফিট। অনেক ভক্তের মতো করে নেইমারকে ছাড়া বিশ্বকাপ ভাবতে পারেন না বলে জানিয়েছে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। এ ছাড়া তিনি সাবেক কোচ আনচেলত্তি এবং ক্লাব সতীর্থ নেইমার-ভিনিসিয়ুস জুনিয়রেরও প্রশংসা করেছেন।

আজ (বৃহস্পতিবার) দিবাগত রাত ২টায় ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। ম্যাচের আগে ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘গ্লোবো’র মুখোমুখি হয়ে প্রতিপক্ষের প্রশংসায় বড় সময় ব্যয় করলেন ফরাসি তারকা এমবাপে। পিএসজির সাবেক সতীর্থ নেইমারকে নিয়ে তিনি বলেন, ‘নেইমার এমন একজন ফুটবলার যে পার্থক্য গড়ে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়। আমি তার সঙ্গে খেলেছি, তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এখন দেখতে হবে সে কেমন আছে। কিন্তু আমি তাকে চিনি। সে প্রস্তুত থাকবে, সে ঠিকই মাঠে নামবে।’

রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের সঙ্গে আক্রমণভাগ সামলান এমবাপে। সেখানকার ফর্ম ভিনি জাতীয় দলেও টেনে নেবেন বলে প্রত্যাশা প্রীতি ম্যাচে তার প্রতিপক্ষ এমবাপে। সাবেক ও বর্তমান দুই সতীর্থকেই বিশ্বকাপে দেখতে চান তিনি, ‘ভিনিকে এখন জাতীয় দলের হয়ে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে, কিন্তু নেইমার তো নেইমারই। সে অসাধারণ এক ফুটবলার। ফিফা বিশ্বকাপ হলো তারকাদের প্রতিযোগিতা। যেখানে সব তারকাই থাকবেন এবং আমার মতে নেইমার সর্বকালের সেরাদের একজন।’

নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করা হয়তো অনেক ব্রাজিল সমর্থকের জন্য কষ্টকর। আবার আনচেলত্তির যুক্তিকেও মেনে নিচ্ছেন কেউ কেউ। এমবাপে দুজনের সমর্থনেই কথা বলেছেন। ফরাসি ফরোয়ার্ডের মতে– ‘নেইমারকে ছাড়া আমি বিশ্বকাপের কথা ভাবতেই পারি না। কিন্তু আমি শেষ পর্যন্ত আমার সাবেক কোচ কার্লো আনচেলত্তির বিরুদ্ধে যেতে পারি না। তার সিদ্ধান্তকে সম্মান করতে হবে আমার।’ব্রাজিল-ফ্রান্সের দুই কোচই কিংবদন্তি। ক্লাব ফুটবলে বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ার আনচেলত্তির, অন্যদিকে ফরাসি কোচ দিদিয়ের দেশম ২০১৮ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। দুই কোচের মাঝে তুলনা করতে বলা হলে উভয়েরই প্রশংসা করলেন এমবাপে, ‘ফুটবল নিয়ে দুজনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন, এটা সবচেয়ে ভালো ব্যাপার। আর আমিও দুজনের কাছ থেকে দুটি ভিন্ন ‍উপায় শেখার সুবর্ণ সুযোগ পেয়েছি। দেশমকে কোচ হিসেবে পাওয়া এবং কার্লোর সঙ্গে কাজ করতে পারা, দুটিই গর্বের বিষয়। তাদের জন্য আমার সর্বোচ্চ শ্রদ্ধা ও প্রশংসা রয়েছে।’

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়েও প্রশংসায় পঞ্চমুখ ফ্রান্সের অধিনায়ক। ব্রাজিলের বিপক্ষে জয়ের চেয়ে নিজেদের মেলে ধরায় মনোযোগী এমবাপে, ‘পাঁচটি তারকা চিহ্ন রয়েছে যে দলের জার্সিতে, তাদের বিপক্ষে কখনোই ফেভারিট হতে পারেন না। এটা অসম্ভব। ব্রাজিল ফুটবলের সর্বশ্রেষ্ঠ শক্তি। আমাদের জন্য এটি স্রেফ নিজেদের সামর্থ্য মেলে ধরার এবং ২০২৬ বিশ্বকাপ জয়ের প্রস্তুতি নিতে ভালো একটি সুযোগ।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!