1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্যালন ডি’অরের ভোটের হিসাব প্রকাশ, কত ব্যবধানে হারলেন ভিনি? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

ব্যালন ডি’অরের ভোটের হিসাব প্রকাশ, কত ব্যবধানে হারলেন ভিনি?

প্রতিনিধি

গত ২৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হয়। যেখানে সর্বোচ্চ ভোট পেয়ে সেরা ফুটবলারের পুরস্কার জেতেন রদ্রি। এর প্রায় দুই সপ্তাহ পর পুরস্কারের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ ২০২৪ ব্যালন ডি’অর পুরস্কারের ভোট গণনার বিস্তারিত প্রকাশ করেছে।\

স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি পেয়েছেন সর্বোচ্চ ১১৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র পেয়েছেন ১১২৯ ভোট। রদ্রির থেকে ৪১ ভোট কম পেয়েছেন ভিনিসিয়ুস।

তৃতীয় স্থানে থাকা জুড বেলিংহ্যাম পেয়েছেন ৯১৭ ভোট। কারভাহাল ৫৫০ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে আছেন। এরপর আছেন যথাক্রমে আর্লিং হালান্ড (৪৩২), কিলিয়ান এমবাপে (৪২০), লাউতারো মার্টিনেজ (৪০২), লামিনে ইয়ামাল (৩৮৩), টনি ক্রুস (২৯১) ও হ্যারি কেইন (২০১)।

এর আগেই ফ্রান্সের আরেক সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, ছেলেদের ব্যক্তিগত সেরার পুরস্কারে বিজয়ী বেছে নিতে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের মাঝে ৯৯ জন (সিরিয়া ভোট দেয়নি) মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা থেকে পছন্দের শীর্ষ ১০ খেলোয়াড় বেছে নিয়েছেন।

তাদের এই শীর্ষ ১০ জনের তালিকায় সবার ওপরে থাকা খেলোয়াড় পেয়েছেন ১৫ পয়েন্ট, দ্বিতীয় ১২ পয়েন্ট ও ১০ পয়েন্ট পেয়েছেন তৃতীয় খেলোয়াড়। তাছাড়া চতুর্থ থেকে দশম স্থানের খেলোয়াড়েরা পেয়েছেন যথাক্রমে ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট। অর্থাৎ মোট পয়েন্টসংখ্যা ৬,৬৩৩।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!