1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্যাটিং ঝড়ে চট্টগ্রামকে ‘সারপ্রাইজ’ করে দেন খালেদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

ব্যাটিং ঝড়ে চট্টগ্রামকে ‘সারপ্রাইজ’ করে দেন খালেদ

প্রতিনিধি

বিপিএলের দ্বাদশ আসরে গতকাল (বুধবার) পুরোদস্তুর ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হন পেসার খালেদ আহমেদ। সিলেট টাইটান্সকে না জেতাতে পারলেও তার ৯ বলে এক চার ও তিন ছক্কায় ২৫ রানের ইনিংস চমক সৃষ্টি করেছে। যা দেখে হতবাক হয়েছেন প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালসের জয়ের নায়ক মাহমুদুল হাসান জয়। ২১ বলে ৪৪ রানের ইনিংসে জয় ম্যাচসেরা হয়েছেন।

গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটকে ১৯৯ রানের লক্ষ্য দেওয়ার পর ১৪ রানে জিতেছে চট্টগ্রাম। ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে কথা বলেন জয়। ২৫ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘আমি যখন ব্যাটিংয়ে যাই তখন মনে হয়েছিল উইকেট খুবই ভালো। মারলে হয়তোবা লাগবে। তাই আমি চেষ্টা করেছি।’

এর আগে এনসিএল টি-টোয়েন্টিতে দেড়শ’র বেশি স্ট্রাইকরেটে ব্যাট করেছেন জয়। যদিও নামের পাশে জুড়ে আছে ‘টেস্ট ব্যাটার’ তকমা। তবে কি এবার টি-টোয়েন্টির জন্য নিজেকে প্রস্তুত করছেন এই ডানহাতি ব্যাটার। জয় বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে চেষ্টা তো থাকবেই। আমি সব জায়গায় খেলার চেষ্টা করি। এখন বিপিএল হচ্ছে, তাই বিপিএলে ভালো করার চেষ্টা করছি।’

চট্টগ্রাম রয়্যালসের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়ায় ১৪ রানে হারে সিলেট টাইটান্স। মূলত ১৯.৪ বলে ১৮৪ রানে থামে সিলেটের ইনিংস। শেষ ব্যাটসম্যান হিসেবে তানভীরের বলে আউট হন খালেদ আহমেদ। এই পেসারের ২৫ রানের ইনিংসেই খেলায় কিছুটা উত্তেজনা ভর করেছিল। যদিও শেষের সমীকরণটা মেলাতে পারেননি খালেদ।

খালেদের ব্যাটিংটা চট্টগ্রামের জন্য ‘সারপ্রাইজ’ হয়ে এসেছে বলে জানান জয়, ‘খালেদ ভাই একটু সারপ্রাইজ করেই দিয়েছিল সবাইকে। আমাদের মেইন বোলার শরিফুল-তানভীর। ওদের কয়েকটা ভালো ছয় মেরে দেয়। সবাই তো একটু সারপ্রাইজ হয়ে গেছিল।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!