1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্যাট হাতে অনুশীলনে তামিম, জাতীয় দলে ফিরছেন? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ব্যাট হাতে অনুশীলনে তামিম, জাতীয় দলে ফিরছেন?

প্রতিনিধি

গেল বছরের জুলাইয়ে চট্টগ্রামে কান্নাজড়িত কন্ঠে তামিম ইকবাল জানিয়েছিলেন, দেশের হয়ে ক্রিকেটকে বিদায়ের কথা। তুলে রাখতে চেয়েছিলেন প্রিয় লাল-সবুজের জার্সিটা। যদিও পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন তিনি।

কিন্তু এরপরের অধ্যায়টা আরও বেশি তিক্ততায় ভরা ছিল। সর্বশেষ ওয়ানডে (২০২৩) বিশ্বকাপের আগে আচমকাই দল থেকে বাদ পড়েন তিনি।

এর আগে তামিম ইকবালকে বাংলাদেশের হয়ে সর্বশেষ দেখা গিয়েছিল গেল বছরের সেপ্টেম্বরে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে বাইশগজে না থাকলেও টাইগার এই ওপেনারকে নিয়ে আলোচনা থেমে নেই। ক্ষমতার পালাবদলে বিসিবিতে ব্যাপক পরিবর্তন আসার পর আবারও আলোচনায় তামিমের জাতীয় দলে ফেরার বিষয়টি।

দিন কয়েক আগেই গুঞ্জন শোনা গিয়েছিল চলতি মাসে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন তামিম! এমন গুঞ্জনের মধ্যেই মাঠের অনুশীলনে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার। গতকালই মিরপুরে দেখা গিয়েছিল তামিমকে, এরপর আজ রোববারও অনুশীলন করেছেন সাবেক এই অধিনায়ক। এদিন পেসার হাসান মাহমুদ এবং স্পিনার তাইজুল ইসলামকেও দেখা গেছে তার সঙ্গে।

মিরপুরের ইনডোর মাঠে ব্যাট হাতে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত থাকতে দেখা যায় তামিমকে। কোচ সোহেল ইসলামকেও তামিমের সঙ্গে ছিলেন। বর্তমান সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন সোহেল। সিরিজ শুরুর আগে কিংবা পরে এই কোচের শরণাপন্ন হয়ে থাকেন অনেক ক্রিকেটারই। এবার সোহেলের ক্লাসে স্বয়ং তামিমও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!