1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বোয়ালমারীতে গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বোয়ালমারীতে গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে রাস্তার পাশে ফেলে রাখা গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে হুসাইন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বড়গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশুটি উপজেলার বড়গা গুচ্ছগ্রামের বাসিন্দা সোহেল শেখের ছেলে। শিশুটি স্থানীয় বারাংকুলা কওমি মাদরাসার মক্তব শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হুসাইন বাড়ি থেকে দুপুরে খাওয়ার খেয়ে মাদরাসায় যাচ্ছিল। এলাকার গাছ ব্যবসায়ী কাদের মোল্লার রাস্তার পাশে ফেলে রাখা মেহগনি গাছের গুঁড়ির ওপর ওঠে এবং সেখান থেকে হঠাৎ নিচে পড়ে চাপা পড়ে যায়।

ওই সময় রাস্তা দিয়ে যাওয়া পথচারী ও আশপাশের লোকজন দেখতে পেয়ে হুসাইনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক শিমুল মোল্লা বলেন, গাছের গুঁড়ির ওপর দিয়ে হাঁটার সময় নিচে পড়ে মারা যায় শিশুটি। এ ব্যাপারে শিশুটির বাবার কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!