1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বেনফিকার কাছে ‘ক্ষতবিক্ষত রাজা’ রিয়ালের বদলা নেওয়ার পালা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বেনফিকার কাছে ‘ক্ষতবিক্ষত রাজা’ রিয়ালের বদলা নেওয়ার পালা

প্রতিনিধি

তিন সপ্তাহ আগের ঘটনা। লিসবনে এক নাটকীয় ম্যাচ মঞ্চস্থ হয়েছিল। ইনজুরি টাইমে দুই লাল কার্ড দেখা রিয়াল মাদ্রিদের জালে বল ঠেলে দিয়েছিলেন বেনফিকা গোলকিপার আনাতোলি ট্রুবিন। ওই গোল পর্তুগিজ ক্লাবকে তুলেছে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ নকআউট পর্বে, আর ৪-২ ব্যবধানে হেরে শীর্ষ আট থেকে নেমে যেতে হয় মাদ্রিদ ক্লাবকে।

ভাগ্যের নির্মম পরিহাস, সেই প্লে অফেই মুখোমুখি হচ্ছে দুই ক্লাব। বেনফিকা কোচ হোসে মরিনহো তার সাবেক ক্লাবকে সম্মান জানিয়ে উপাধি দিলেন ‘ক্ষতবিক্ষত রাজা’। টানা দ্বিতীয়বার রিয়ালকে হারানো কঠিন হলেও অসম্ভব মনে করছেন না পর্তুগিজ কোচ। অন্যদিকে বদলা নিতে প্রস্তুত ১৫ বারের রেকর্ড চ্যাম্পিয়ন।

আজ (মঙ্গলবার) নকআউট পর্বের প্রথম লেগে লিসবনে বেনফিকার মুখোমুখি হচ্ছে রিয়াল। সেখানেই আরেকবার প্রতিপক্ষকে শেষ কামড় দিতে চায়। মরিনহো বললেন, ‘তারা ক্ষতবিক্ষত। আর একজন ক্ষতবিক্ষত রাজা বিপজ্জনক। আমরা প্রথম লেগ খেলব আমাদের মাথা দিয়ে, আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস দিয়ে। আমরা জানি চ্যাম্পিয়ন্স লিগের রাজাদের আমরা কী করেছি।’

মাদ্রিদ ক্লাবকে এখনো চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট মনে করছেন মরিনহো। শেষ ষোলোতে জায়গা করে নিতে এক নিখুঁত পারফরম্যান্স করতে হবে বললেন তিনি। মরিনহো বললেন, ‘আমার মনে হয় না রিয়াল মাদ্রিদকে বিদায় করতে বেনফিকাকে অলৌকিক কিছু করতে হবে। আমাদেরকে সর্বোচ্চ পর্যায়ে খেলতে হবে, একেবারে নিখুঁতের কাছাকাছি, যার অস্তিত্ব নেই। কিন্তু অলৌকিক নয়।’

তিনি আরও বলেন, ‘রিয়াল মাদ্রিদ হলো রিয়াল মাদ্রিদ। তাদের ইতিহাস, অভিজ্ঞতা ও উচ্চাকাঙ্ক্ষা আছে। আমাদের মধ্যে একমাত্র তুলনীয় বিষয় হলো, আমরা দুজনে বিশাল শক্তি। এর বাইরে কিছু নেই। কিন্তু ফুটবলের এই শক্তি আছে এবং আমরা জিততে পারি।’

বেনফিকার নাটকীয় জয়ের দিন শেষ মিনিটে হেড করে গোল করেন কিপার ট্রুবিন। ওই গোলে গোল পার্থক্যে ২৪তম স্থানে থেকে নকআউট পর্বের শেষ জায়গাটি দখল করে তারা। মরিনহো মজা করে বললেন, ‘ট্রুবিন কিন্তু এবার আক্রমণে থাকবে না।’

লিসবনে নক আউট পর্বের প্রথম লেগে খেলতে নামার আগে রিয়ালের কোচ আলবারো আরবেলোয়া বলেছেন, ‘আশা করছি, ইতিহাসের পুনরাবৃত্তি হবে না। তিন সপ্তাহ আগে যে ভুল আমার ছেলেরা করেছিল, এবার তা আর করবে না। আমরা এখন অনেক তৈরি।’ এই ম্যাচের আগে প্রতিশোধ নেওয়ার তাড়না নেই বিশ্বকাপ জয়ী স্প্যানিশ তারকার, ‘আমরা সব সময় জয় নিয়ে ভাবি। আমাদের উদ্দেশ্য বেনফিকাকে বিদায় করা নয়। আমাদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা, প্রতিশোধ নয়। আমরা এই লড়াই সফলভাবে শেষ করতে চাই, একারণেই এখানে এসেছি।’

হাঁটুর আচমকা ব্যথার জন্য লা লিগায় রিয়াল সোসিদাদের বিরুদ্ধে খেলতে পারেননি রিয়ালের গোলমেশিন কিলিয়ান এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগের বদলার ম্যাচে তাকে শেষ পর্যন্ত পাওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয়ে ছিলেন ভক্তরা। সোমবার আলবারো বলেছেন, ‘এমবাপে এখন ফিট। ও টিমের সঙ্গে লিসবনে যাচ্ছে।’ বেনফিকার বিরুদ্ধে আগের ম্যাচে এমবাপেই জোড়া গোল করেছিলেন।

রিয়ালের ঘুরে দাঁড়ানোর দিনে চ্যাম্পিয়ন্স লিগের নক আউটের প্রথম দিনে খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি, তাদের প্রতিপক্ষ ফ্রান্সেরই মোনাকো। আর রানার্সআপ ইন্টার মিলানের খেলা বোদো গ্লিমটের বিপক্ষে। নরওয়ের গ্লিমট তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমেই চমকের পর চমক দিয়েছে। লিগ পর্বের খেলায় ম্যানচেস্টার সিটি ও অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ২৩ নম্বর দল হিসেবে নকআউটে খেলার যোগ্যতা অর্জন করে। এছাড়া বরুসিয়া ডর্টমুন্ড আতালান্তাকে স্বাগত জানাবে। গ্যালাতাসারেই খেলবে জুভেন্টাসের বিপক্ষে।/

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!