1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বেগমগঞ্জে অস্ত্র বেচাকেনার সময় পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বেগমগঞ্জে অস্ত্র বেচাকেনার সময় পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র কেনাবেচার সময় আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) মধ্যরাতে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আমানউল্যাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঁচিহাটা গ্রামের মো. মোস্তফা কামালের ছেলে ফরহাদ ইসলাম ফাহিম (২০) ও একই গ্রামের নুর হোসেনের ছেলে তাজুল ইসলাম সুমন (৩৪)।

পুলিশ জানিয়েছে, অভিযান চলাকালে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করলে ২ জনকে গ্রেপ্তার করা যায়। এসময় তাদের কাছ থেকে ১টি লোহার তৈরি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তদন্তে জানা যায়, আটকরা এলাকায় আধিপত্য বিস্তার এবং অস্ত্র বেচাকেনার উদ্দেশে অবস্থান করছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পলাতক আসামিসহ বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্তে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!