1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অসহায়দের মাঝে খাবার বিতরণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অসহায়দের মাঝে খাবার বিতরণ

প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রদল। শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে এ কার্যক্রমে পথচারী, শ্রমজীবী, রিকশাচালকসহ সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।

খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিঙ্কু, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজসহ সাগর, সৌরভ, সোহেল রানা, রানা মুন্সী, আহমেদ মুসা, অভি, রাকিব, তোফাজ্জল বারী শামীম প্রমুখ নেতৃবৃন্দ।

মাহমুদ ইসলাম কাজল বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও আপোষহীন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তার দ্রুত সুস্থতা কামনায় আমরা খেটে খাওয়া গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। তাদের কাছে দোয়া চেয়েছি, যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!