1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বৃষ্টিতে পণ্ড কলকাতার অনুশীলন, ফাইনালে আবহাওয়া কেমন থাকবে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বৃষ্টিতে পণ্ড কলকাতার অনুশীলন, ফাইনালে আবহাওয়া কেমন থাকবে

প্রতিনিধি

গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া রেমালের প্রভাব পড়েছে বঙ্গোপসাগর তীরবর্তী বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে। এমন অবস্থায় ক্রিকেট ভক্তদের মনেও এ নিয়ে জিজ্ঞাসু মনোভাব তৈরি হয়েছে। কারণ আজ (রোববার) রাতে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের সপ্তদশ আসরের ফাইনাল। তার আগেরদিন গতকাল (শনিবার) বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলন। আজকের আবহাওয়া কেমন থাকবে, সেটিও জেনে নেওয়া যাক।

নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় রাত ৮টায় চেন্নাইয়ের চিপকে আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে কলকাতা ও সানরাইজার্স হায়দরাবাদ। একদিকে দুর্দান্ত ফর্মে থাকা কলকাতা তৃতীয় শিরোপার অপেক্ষায়, অন্যদিকে আসরজুড়ে রানবন্যা বইয়ে দেওয়া হায়দরাবাদের সামনে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। তবে ম্যাচটি ঠিকঠাক মাঠে গড়াবে তো? যদিও ফাইনাল ম্যাচটির জন্য রিজার্ভ ডে বরাদ্দ রয়েছে।

এর আগে শনিবার কলকাতা তিনঘণ্টার জন্য অনুশীলন করার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, গতকাল বিকেল পৌনে ৬টার দিকে বৃষ্টির কারণে শ্রেয়াস আইয়ারের দলটির নির্ধারিত অনুশীলন বাতিল হয়ে যায়। একঘণ্টারও বেশি সময় বৃষ্টি হয়েছে ফাইনালের ভেন্যু চেন্নাইয়ে। অন্যদিকে, আগেরদিনই কোয়ালিফায়ার ম্যাচ খেলা হায়দরাবাদ আগেই জানিয়েছিল যে, তারা এদিন অনুশীলন করবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!