1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বৃথা গেল আকবরের ১১ বলে ফিফটি, প্লেট লেগে রানার্সআপ বাংলাদেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বৃথা গেল আকবরের ১১ বলে ফিফটি, প্লেট লেগে রানার্সআপ বাংলাদেশ

প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকাকে আজ সেমিফাইনালে হারিয়ে স্বাগতিক হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। হংকং সিক্সেসের প্লেট ফাইনালে আকবর আলীর ঝড়ো হাফ সেঞ্চুরিতে ১২০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তারা। কিন্তু আইজাজ খান তাণ্ডব চালালে ১ উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে। প্লেট লেগে স্বপ্নভঙ্গ হলো তাদের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঝড় তোলা হাবিবুর রহমান সোহান প্রথম বলেই ডাক মারেন। তারপর জিসান আলমকে নিয়ে ঝড় তোলেন আকবর। চতুর্থ ওভারে ১১ বলে ১ চার ও ৭ ছয়ে হাফ সেঞ্চুরি করেন বাংলাদেশ অধিনায়ক। শেষ দিকে তিনি ব্যাটিংয়ে নেমে আরো দুটি বল খেলে ৫১ রানে আউট হন।
জিসান ৭ বলে ২৭ রান করেন। তার চেয়ে একটি বল বেশি খেলে আবু হায়দার ২৮ রান করেন। তোফায়েল আহমেদ ১০ রানে অপরাজিত ছিলেন।
লক্ষ্য দিয়ে বাংলাদেশ প্রথম ওভারে দুটি উইকেট তুলে নেয়। আবু হায়দার তার প্রথম তিন বলে দুই ব্যাটারকে ফেরান।
আইজাজ খান ১৫ বলে চারটি চার ও ছয়টি ছয়ে ৫৫ রান করে রিটায়ার্ড হার্ট হন। বাংলাদেশকে চাপে ফেলেছিলেন তিনি।
আবু হায়দার পঞ্চম ওভারে দুটি উইকেট তুলে নিয়ে স্বস্তি ফেরান।
শেষ দিকে আইজাজ ব্যাটিংয়ে ফিরে ম্যাচ পাল্টে দেন। শেষ বলে জয়সূচকসহ আকবরকে পাঁচটি ছয় মারেন তিনি। ২১ বলে ৪ চার ও ১১ ছয়ে ৮৫ রানে অপরাজিত ছিলেন আইজাজ।
হংকং ৫ উইকেটে করে ১২৩ রান। অন্য প্রান্তে নিজাকাত খান ৯ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন। ৫ উইকেটে ১২৩ রান করে স্বাগতিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!