1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিসিবির ২৩ পরিচালক নির্বাচিত, পরিচালনা পর্ষদে জায়গা পেলেন তামিম ইকবাল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিসিবির ২৩ পরিচালক নির্বাচিত, পরিচালনা পর্ষদে জায়গা পেলেন তামিম ইকবাল

প্রতিনিধি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের ২৩ জন পরিচালক ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে সরাসরি মনোনীত দুই পরিচালকসহ মোট ২৫ সদস্যের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে।

এবার এনএসসি থেকে পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন রুহুল আমিন এবং সরফরাজ আহমেদ। বাকি ২৩ জন পরিচালক বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরি, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সল আমীন এবং চট্টগ্রাম থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বরিশাল ও খুলনা বিভাগে ভোট অনুষ্ঠিত হয়। বরিশাল থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম সুমিত এবং শফিকুল আলম তুহিন।

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব ক্যাটাগরি) থেকে নির্বাচিত ১২ জন পরিচালকের মধ্যে সবচেয়ে আলোচিত নাম সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া নির্বাচিত হয়েছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

অন্যদিকে ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটার প্রতিনিধি) থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

নতুন পরিচালনা পর্ষদ গঠনের মাধ্যমে এখন বিসিবির সভাপতি নির্বাচনের দিকেই নজর ক্রিকেট অঙ্গনের। নতুন বোর্ড আগামী দিনের বাংলাদেশ ক্রিকেটের নীতি নির্ধারণ ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!