1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্ববাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের মূল্য হ্রাস পেয়েছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

বিশ্ববাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের মূল্য হ্রাস পেয়েছে

অনলাইন ডেস্ক :

আজ এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে ডায়নামিক প্রাইসিং ফর্মুলার আলোকে এপ্রিল মাসের জন্য ডিজেলের বিদ্যমান বিক্রয়মূল্য ১০৮ দশমিক ২৫ টাকা লিটার থেকে ২ দশমিক ২৫ টাকা হ্রাস করে ১০৬ টাকা লিটার করা হয়েছে। কেরোসিন ১০৮ দশমিক ২৫ টাকা লিটার থেকে ২ দশমিক ২৫ টাকা হ্রাস করে ১০৬ টাকা লিটার এবং অকটেন ১২৬ টাকা লিটার, পেট্রোল ১২২ টাকা লিটার- এ অপরিবর্তিত রেখে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য পুনর্র্নিধারণ/সমন্বয় করা হয়েছে।

পুনর্র্নিধারিত এ মূল্য ১ এপ্রিল থেকে কার্যকর হবে। সরকার গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের নির্দেশিকার প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় গত ৭ মার্চ প্রথম প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল। উল্লেখ্য, তুলনামুলক চিত্রে দেখা যায় প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০ দশমিক ৭৬ রুপি বা ১৩০ দশমিক ৬৯ টাকায় (১ রুপি=১.৪৪ টাকা) এবং পেট্রোল ১০৯ দশমিক ৯৪ রুপি বা ১৫৮ দশমিক ৩১ টাকায় বিক্রি হচ্ছে, যা বাংলাদেশ থেকে বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!