1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের জন্য দুঃসংবাদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের জন্য দুঃসংবাদ

প্রতিনিধি

বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের জন্য দুঃসংবাদ
ভারতীয় ক্রিকেট বোর্ডকে নতুন প্রস্তাব দিয়েছে নির্বাচক প্যানেল। কেন্দ্রীয় চুক্তির এ+ ক্যাটাগরি তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকার। এই প্রস্তাব বোর্ড মেনে নিলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন ভারতের চার তারকা ক্রিকেটার।

বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের এ+ ক্যাটাগরিতে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রীত বুমরাহ। সেই ক্যাটাগরি তুলে দিতে পারে বোর্ড। বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের পরবর্তী বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে। আগরকারদের প্রস্তাব বোর্ড মেনে নিলে শুধু এ, বি ও সি ক্যাটাগরি থাকবে।

এ+ ক্যাটাগরিতে থাকায় বছরে ৭ কোটি রুপি করে পেতেন চার ক্রিকেটার। তাদের এ ক্যাটেগরিতে নামিয়ে দিলে তারা পাবেন ৫ কোটি রুপি করে। অর্থাৎ, ২ কোটি রুপি করে কম পাবেন। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, রোহিত ও কোহলিকে এ প্লাস ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হতে পারে। তেমনটা হলে বছরে ৪ কোটি টাকা কম পাবেন তারা।

আগরকারদের এই প্রস্তাবের নেপথ্যে কিছু নির্দিষ্ট যুক্তি রয়েছে। এ+ ক্যাটেগরিতে সাধারণত তাদেরই রাখা হয় যারা তিন ফরম্যাটেই নিয়মিত খেলেন। রোহিত ও কোহলি টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। এখন তারা শুধু ওয়ানডে ক্রিকেট খেলেন। জাদেজা টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলেন। অর্থাৎ, তারা কেউ তিন ফরম্যাটের ক্রিকেটার নন। বুমরাহ তিন ফরম্যাটে খেললেও নিয়মিত খেলেন না। তাকে মাঝেমধ্যেই বিশ্রাম দেওয়া হয়। তাই এই ক্যাটেগরি না রাখার সুপারিশ করেছেন নির্বাচকরা।

শুধু চার ক্রিকেটার নন, কেন্দ্রীয় চুক্তির সকল ক্যাটাগরিতেই বদল আনতে পারে বোর্ড। সি থেকে বি ক্যাটাগরিতে নেমে যেতে পারেন অর্শদীপ সিং ও হর্ষিত রানা। উন্নতি হতে পারে শ্রেয়াস আইয়ার ও অভিষেক শর্মার। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ শামি, রবি বিষ্ণুই ও সরফরাজ খান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!