1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

প্রতিনিধি
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করেছে ফিফা। নিরাপত্তাজনিত কারণে দর্শকদের আর পুনঃব্যবহারযোগ্য পানির বোতল (Reusable Water Bottle) বহনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থাটি।

ফিফার সর্বশেষ স্টেডিয়াম আচরণবিধি (Stadium Code of Conduct) অনুযায়ী, গত মঙ্গলবার থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে সব ধরনের পুনঃব্যবহারযোগ্য বোতল নিষিদ্ধ করা হয়েছে। এর আগে খালি ও স্বচ্ছ প্লাস্টিকের বোতল বহনের অনুমতি থাকলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

ফিফা জানিয়েছে, খেলোয়াড়, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের মতে, বোতল, ক্যান, কাপ বা কাচের জার দর্শকসারিতে ছুড়ে মারার ঝুঁকি থাকায় এগুলো সম্ভাব্য নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ বিশ্বকাপ চলাকালে কয়েকটি ভেন্যুতে তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে পানির সহজলভ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ফিফা জানিয়েছে, দর্শকদের স্বস্তির জন্য বিভিন্ন স্টেডিয়ামের আশপাশে হাইড্রেশন স্টেশন, কুলিং টেন্ট, মিস্টিং স্টেশন এবং অতিরিক্ত ফ্যানের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি স্টেডিয়ামের ভেতরে পানির বোতলের মূল্য সংশ্লিষ্ট ভেন্যুগুলোর অন্যান্য বড় ইভেন্টের সময় যে দামে বিক্রি হয়, সেই একই পর্যায়ে রাখা হবে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। এবারের আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!