1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে বয়কটের আহ্বান ফিফার সাবেক সভাপতির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে বয়কটের আহ্বান ফিফার সাবেক সভাপতির

প্রতিনিধি

আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসবে তিন দেশ– যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। সেখানে কাউকে প্রধান আয়োজক বলা না হলেও গুরুত্বপূর্ণ বেশিরভাগ ম্যাচই গড়াবে মার্কিন ভূমিতে। বিশ্বকাপে তাদের ভেন্যুর সংখ্যাও বেশি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী আগ্রাসী নীতির কারণে কয়েকটি প্রতিযোগী দেশও বিপাকে আছে। একইভাবে ইউরোপে উঠেছে বিশ্বকাপ বয়কটের গুঞ্জন!

এবার ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারও যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ উপভোগ না করার আহ্বান জানিয়েছেন ফুটবলভক্তদের। ট্রাম্প ও তার প্রসাশনের বিরূপ আচরণের জন্য ব্লাটার ওই দেশ ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। দুর্নীতিবিরোধী আইনজীবী ও সুইস অ্যাটর্নি মার্ক পিয়েথ গত সপ্তাহে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ থেকে সমর্থকদের দূরে থাকা উচিত বলে জানান। তাকে সমর্থন জানিয়ে এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বার্তা দিয়েছেন ব্লাটার।

সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ‘দার বান্ড’কে আইনজীবী পিয়েথ বলেন, ‘রাজনৈতিক বিরোধীদের উপেক্ষা, অভিবাসন সংস্থার অত্যাচারের মতো বিষয়গুলো আমরা দেশজুড়ে (যুক্তরাষ্ট্র) দেখছি। যা সমর্থকদের দেশটিতে যাওয়ার জন্য উৎসাহিত করে না। তাদের প্রতি আমার একটাই পরামর্শ– যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকুন। এরচেয়ে ভালোভাবে খেলা দেখতে পারবেন টেলিভিশনে। সমর্থকদের মনে রাখতে হবে যে, দেশটিতে যাওয়ার পর কর্তৃপক্ষ সন্তুষ্ট না হলে সঙ্গে সঙ্গে দেশে ফেরত পাঠিয়ে দেবে, যদি ভাগ্য ভালো হয়…।’

— Joseph S Blatter (@SeppBlatter) January 26, 2026
পিয়েথের এই বিশ্বকাপ বয়কটের মন্তব্যে সমর্থন দিয়ে ব্লাটার এক টুইটে লিখেছেন, ‘সমর্থকদের জন্য শুধু একটাই পরামর্শ– যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রাখুন! আমরা মনে হয় মার্ক পিয়েথের বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক।’

4আগামী ১১ জুন থেকৈ ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপের আসর বসবে উত্তর আমেরিকার তিন দেশে। এর মধ্যে অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র সম্প্রতি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এর বাইরে ভ্রমণ নিষেধাজ্ঞা ও অভিবাসন সংক্রান্ত কঠোর নীতিমালা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে আমেরিকার বিভিন্ন শহরে। যা দমন করতে গিয়ে মিনেপোলিসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহতের নজিরও রয়েছে। এই পরিস্থিতিতে জার্মান সকার ফেডারেশনের সহ-সভাপতি ওকে গোটলিচ বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনার কথা জানান।

বিশ্বকাপ খেলতে যাওয়া দুই দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করা দুটি আফ্রিকান দেশ সেনেগাল ও আইভরিকোস্টের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। শেষ পর্যন্ত দেশ দুটির খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রের ভিসা পেলেও, জটিলতায় পড়তে পারেন সমর্থকসহ অনেকেই। তারও আগে ইরান ও হাইতির ওপরও একই কঠোর নির্দেশনা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই দুটি দেশও বিশ্বকাপে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!