1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপে অন্তত তিন ম্যাচ জয়ের লক্ষ্য বাংলাদেশের, আশাবাদী কোচ সারোয়ার ইমরান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিশ্বকাপে অন্তত তিন ম্যাচ জয়ের লক্ষ্য বাংলাদেশের, আশাবাদী কোচ সারোয়ার ইমরান

প্রতিনিধি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রধান কোচ সারোয়ার ইমরান জানিয়েছেন, বিশ্বকাপের গ্রুপ পর্বে অন্তত তিনটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।

স্কটল্যান্ডে অবস্থানরত বাংলাদেশ দল ইতোমধ্যে ত্রিদেশীয় সিরিজ ও বিভিন্ন প্রস্তুতি ম্যাচ খেলেছে। কোচের মতে, বিশ্বকাপের আগে দল প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এবং বর্তমানে ভালো অবস্থায় রয়েছে।

ইমরান বলেন, শুধু ভালো ক্রিকেট খেললেই হবে না, ফলাফলও আনতে হবে। তার বিশ্বাস, নেদারল্যান্ডস ও পাকিস্তানর বিপক্ষে জয়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভালো করার আশা দেখছেন তিনি। আর ভারত ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

দলের ব্যাটিং বিভাগ নিয়ে সন্তুষ্ট কোচ। তিনি জানান, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সুপ্তা, সোবহানা ও স্বর্ণাসহ বেশ কয়েকজন ব্যাটার ভালো ছন্দে রয়েছেন। নতুন ব্যাটার তাজ নেহারের অন্তর্ভুক্তিও দলের শক্তি বাড়িয়েছে বলে মনে করেন তিনি।

বাংলাদেশের মূল শক্তি স্পিন আক্রমণ উল্লেখ করে ইমরান বলেন, দলে বেশি স্পিনার থাকার কারণ তাদের মানসম্পন্ন পারফরম্যান্স। তবে পেস বিভাগে আরও বিকল্প থাকলে ভালো হতো বলেও স্বীকার করেছেন তিনি। বর্তমানে মারুফা আক্তার ও তৃষ্ণার ওপরই ভরসা রাখছে দল।

অধিনায়ক জ্যোতির ফিটনেস প্রসঙ্গে কোচ জানান, তিনি শতভাগ ফিট না হলেও প্রায় ৯০ শতাংশ সুস্থ এবং মাঠে সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন।

সবশেষে কোচের প্রত্যাশা, গ্রুপ পর্বে ২-৩টি ম্যাচ জিততে পারলে বাংলাদেশের জন্য পরের রাউন্ডে ওঠার পথ অনেকটাই সহজ হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!