1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে তারেক রহমানের সফর পেছাল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে তারেক রহমানের সফর পেছাল

প্রতিনিধি

রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ এক দিন পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে। তিনি আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে সমাবেশে বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, সমাবেশটি ২৮ জানুয়ারি (বুধবার) হওয়ার কথা থাকলেও ওই দিন উড়োজাহাজের টিকিট না পাওয়ায় সমাবেশের তারিখ একদিন পেছানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীতে হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদরাসা ময়দানে) নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। এ সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার মানুষ অংশ নেবেন।

এ নিয়ে গেল শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, তারেক রহমানের এ সমাবেশ হবে বৃহৎ ও ঐতিহাসিক।

রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান (মিনু) বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান টেলিফোন করে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি আমাকে অবহিত করেন। অন্য কোনো সমস্যা নয়, ২৮ জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ার কারণে সমাবেশের তারিখ একদিন পেছানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!