1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিপিএলের ইমার্জিং ক্রিকেটার রিপনের চাওয়া, ‘খারাপ করলে সমালোচনাও করবেন’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিপিএলের ইমার্জিং ক্রিকেটার রিপনের চাওয়া, ‘খারাপ করলে সমালোচনাও করবেন’

প্রতিনিধি

সদ্য সমাপ্ত বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আর দলটির চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল তরুণ পেসার রিপন মন্ডলের। বল হাতে ১৭ উইকেট শিকার করে চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় অবদান রেখেছেন। হয়েছেন টুর্নামেন্টের ইমার্জিং ক্রিকেটার। আজ সোমবার ট্রফি নিয়ে রাজশাহীতে রোড শো করেছে চ্যাম্পিয়ন দলের ক্রিকেটাররা।

সমর্থকদের সঙ্গে ছবি ফেসবুকে শেয়ার করে রিপন জানিয়েছেন, ‘আপনারা যখন ‘রিপন’ করে ডাকেন, আমার কানে শুধু না, আওয়াজটা মনেও পৌঁছায়। সবার ডাকে হয়তো সাড়া দেওয়া হয় না কিংবা সব চাওয়া হয়তো সবসময় পূরণ করা হয় না। কিন্তু আমি আপনাদের ভালোবাসি।’

‘আপনারা যখন আমার প্রশংসা করেন আমি অনুপ্রাণিত হই, আমার ভালো লাগে। যখন সমালোচনা করেন, আমি বুঝতে পারি কোথাও কিছু একটা ঠিক হচ্ছে না। আমি তখন পরিশ্রম করা বাড়িয়ে দেই, নিজের উন্নতির জন্য আরও বেশি চেষ্টা করা শুরু করি। আমি যা কিছু, আমার যা কিছু, সবকিছুর পেছনে আপনারাই। আলহামদুলিল্লাহ।’

পরে সমালোচনা করার কথা জানিয়ে রিপন আরও বলেন, ‘আজকের দিনে বলতে চাই, আমি ভালো করলে যেমন প্রশংসা করেন, আমি খারাপ করলে সমালোচনাও করবেন প্লিজ। যৌক্তিক সমালোচনা। যেই সমালোচনা আমার ভুলটা ধরিয়ে দেবে কিংবা আমায় অনুভব করাবে এরপর কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত। আমার পরিবারও তাই করে, ভুল হলে ধরিয়ে দেয়, সবকিছুতেই সাপোর্ট করে না। আপনারাও আমার পরিবার, আর এই কথাটা কখনোই মিথ্যা হয়ে যাবে না ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!