1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিপিএলের আত্মবিশ্বাস বিশ্বকাপে কাজে লাগাবেন সোহান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিপিএলের আত্মবিশ্বাস বিশ্বকাপে কাজে লাগাবেন সোহান

প্রতিনিধি

নুরুল হাসান সোহান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অপেক্ষায়। প্রাথমিক দলে জায়গা পাওয়া এই কিপার ব্যাটার বিশ্বমঞ্চে নামার আগে বিপিএল থেকে আত্মবিশ্বাস নিতে চান। অবশ্য সেই কাজটা ভালোভাবে করে যাচ্ছেন তিনি। চলমান বিপিএলে তার নেতৃত্বে রংপুর রাইডার্স টানা দুই জয়ে ভালো অবস্থানে চলে এসেছে।  ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দারুণ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে বিশ্বকাপের স্কোয়াডে থাকার কথা জানতে পারেন সোহান। এনিয়ে তিনি বলেন, ‘ওভাবে অফিশিয়ালি জানি না (দলে আছি কিনা)। খেলায় ছিলাম, দলে থাকলে আলহামদুলিল্লাহ।’

তারপরই বললেন লক্ষ্যের কথা, ‘এখন যেহেতু রংপুরের হয়ে খেলছি। এখানে সেরাটা দেওয়ার চেষ্টা করছি। পরেই বিশ্বকাপ। এখান থেকে আত্মবিশ্বাস যেটা পাব, বিশ্বকাপে কাজে দিবে।’

জাতীয় দলের সতীর্থ সাইফ হাসানের অফ ফর্ম নিয়ে সোহান বলেন, ‘(সাইফ) হয়তো রান করেনি। তবে আশা করি খুব শিগগিরই ভালো রানে আসবে। ভালো প্লেয়ার, সে নিজেকে প্রমাণ করেছে। খুব শিগগিরই ইনশাআল্লাহ বড় রান পাবে।’ পরে নিজের দল নিয়ে অধিনায়ক জানান, ‘আমার কাছে মনে হয় আমরা একটা দল হিসেবে খেলতে চাচ্ছি। টুর্নামেন্টের মাঝে আছি, সবাই প্রতিদিন পারফর্ম করবে না। যার যেদিন দরকার, সবাই সেই সামর্থ্যে আছে, দলের জয়ে অবদান রাখার।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!