1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিপিএলে ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিপিএলে ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায়

প্রতিনিধি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্রথম পর্ব শেষ হয়েছে। যেখানে দুর্দান্ত ছিল রংপুর রাইডার্স। তিন ম্যাচ খেলে এখনও পর্যন্ত আসরে অপরাজিত তারা। অন্যদিকে ঘরের মাঠে সুপার ফ্লপ ঢাকা ক্যাপিটালস। তিন ম্যাচের সবকটিতে হারায় নামের পাশে এখনো কোনো পয়েন্ট যোগ করতে পারেনি ক্যাপিটালসরা।

এবারের আসরে ঢাকায় প্রথম পর্বে মোট ম্যাচ হয়েছে ৮টি। যেখানে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে রংপুর, দুর্বার রাজশাহী ও ঢাকা। এই দুই দলই ৩টি করে ম্যাচ খেলেছে। তাছাড়া দুটি করে ম্যাচ খেলেছেন খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। সবচেয়ে কম ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। তারা মাত্র একটি ম্যাচ খেলেছে এই পর্বে।

ঢাকা পর্বে ৩ ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর। এই পর্বে শতভাগ জয় পেয়েছে খুলনাও। তারা দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে।

২ ম্যাচ খেলে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চিটাগাং। কিংসদের সমান ম্যাচ খেলে ফরচুন বরিশালেরও সংগ্রহ ২ পয়েন্ট। তারা আছে টেবিলের চারে।
৩ ম্যাচ খেলে রাজশাহীর হার দুটি। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দুর্বারদের অবস্থান টেবিলের পাঁচ নম্বরে। টেবিলের ছয়ে ও সাতে আছে যথাক্রমে ঢাকা ও সিলেট। এই দুই দলের কেউই এখনো জয়ের দেখা পায়নি। তবে সিলেট ঢাকার চেয়ে ২ ম্যাচ কম খেলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!