1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিপিএল থেকে ‘বাদ’ ভারতের উপস্থাপিকা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিপিএল থেকে ‘বাদ’ ভারতের উপস্থাপিকা

প্রতিনিধি

ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও তলানিতে ঠেকছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলমান বিপিএলের সঞ্চালক প্যানেল থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে সরিয়ে দিয়েছে। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কে দ্রুত অবনতি ঘটছে। তার সবশেষ প্রভাব পড়ল বাংলাদেশের সঞ্চালক প্যানেলে। ভারতীয় ক্রীড়া সম্প্রচারে বেশ পরিচিত মুখ রিধিমা। পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে তিনিও এবারের বিপিএলে ছিলেন পরিচিত মুখ।

বিসিসিআই ও বিসিবির মধ্যকার এই টানাপোড়েনের মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, রিধিমা বিপিএল থেকে বাদ পড়েছেন। তবে নিজেই বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। তার কথা, টুর্নামেন্টের সঞ্চালক প্যানেল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি ছিল একান্তই তার নিজের। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি বিবৃতিতে রিধিমা সরাসরি এই গুজব নিয়ে বলেন, ‘গত কয়েক ঘণ্টা ধরে এমন একটি কথা ছড়ানো হচ্ছে যে আমাকে বিপিএল থেকে ‘বাদ’ দেওয়া হয়েছে। এটি সত্য নয়। আমি ব্যক্তিগতভাবে নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে আমার দেশ সবসময় সবার আগে। এবং আমি যেকোনো নির্দিষ্ট অ্যাসাইনমেন্টের চেয়ে ক্রিকেট খেলাকে অনেক বেশি মূল্যায়ন করি। আমি বছরের পর বছর ধরে সততা, সম্মান এবং প্যাশনের সঙ্গে এই খেলার সেবা করার সুযোগ পেয়েছি। সেটির কোনো পরিবর্তন হবে না। আমি সততা, স্বচ্ছতা এবং খেলার চেতনার পক্ষে সবসময় থাকব।’

তিনি আরও যোগ করেন, ‘যারা সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের বার্তাগুলো আমার কাছে অনেক বড় কিছু। ক্রিকেট সত্যটা পাওয়ার দাবি রাখে। ব্যস, এটুকুই। আমার পক্ষ থেকে আর কোনো মন্তব্য নেই।’

গত ৩ জানুয়ারি বিসিসিআইর নির্দেশে আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। তারপর থেকে দুই দেশের মধ্যে রেষারেষি চলছে। বাংলাদেশ আসন্ন আইপিএল সম্প্রচার না করার ঘোষণা দিয়েছে। এছাড়া বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা আইসিসিকে ভারতের বাইরে তাদের বিশ্বকাপ ম্যাচগুলো সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করতে অনুরোধ করেছে। তবে শোনা যাচ্ছে, আইসিসি বাংলাদেশকে জানিয়ে দিয়েছে- হয় ভারতেই তাদেরকে খেলতে হবে নয়তো ওয়াকওভার করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!