1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিদ্যুতের দাম কমা নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিদ্যুতের দাম কমা নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা

প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমাদের বিদ্যুৎ খাতে বছরে ৪২ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে। এখন থেকে কম দামে বিদ্যুৎ কেনার ব্যবস্থা করা হবে, তাহলে ভবিষ্যতে বিদ্যুতের দাম কমে যাবে।

শনিবার (২৪ আগস্ট) মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় অবস্থিত ৩৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমদানি নির্ভর জ্বালানিভিত্তিক প্রকল্পে পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রকল্প গ্রহণ করা হবে। বেসরকারি খাতকে উৎসাহিত করব। কিন্তু বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে।

ফাওজুল কবির খান বলেন, এই সরকার বানের জলে ভেসে আসা সরকার না, বহু ছাত্র জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত এ সরকার। তাই এটি খুব শক্তিশালী সরকার। এই সরকার জন প্রত্যাশা পূরণে কাজ করবে। গত ১৬ বছর মানুষ কথা বলতে পারেনি, এখন তারা সেটা বলতে পারবে। আগে সরকার কোনো প্রতিযোগিতা ছাড়া প্রকল্প নিয়ে ছিল। ফলে কোনো যাচাই না করেই বেশি মূল্যে প্রকল্প নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ রয়েছে। বন্যা পরবর্তীতে ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ১৬ বছরের অনিয়ম দুর্নীতি ১৬ দিনেই অপসারণ করা সম্ভব নয়। তবে আমরা সব সেক্টরের বৈষম্য নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!