ইপেপার / প্রিন্ট
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান রাফিউল ইসলাম বৈদ্যুতিক লাইনে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গভীর শোক প্রকাশ করেছে।
রোববার (১৮ জানুয়ারি) প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, রাফিউল ইসলাম বৈদ্যুতিক লাইনে তড়িতাহত হয়ে গুরুতরভাবে আহত হন এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ জানুয়ারি মৃত্যু বরণ করেন।
তার মৃত্যুতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারী গভীরভাবে শোকাহত।
বিআরইবি কর্তৃপক্ষ নিহতের পরিবারকে সমবেদনা জানিয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নয়নের আহ্বান জানিয়েছে।