1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিজ্ঞাপনের সোয়া ৮ কোটি টাকা লুট, ইকবাল-মুশের্দীসহ আসামি ১৫ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিজ্ঞাপনের সোয়া ৮ কোটি টাকা লুট, ইকবাল-মুশের্দীসহ আসামি ১৫

প্রতিনিধি

বিজ্ঞাপনের সোয়া ৮ কোটি টাকা লুট, ইকবাল-মুশের্দীসহ আসামি ১৫
বিজ্ঞাপন প্রচারের নামে ৮ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচবিএম ইকবাল তার দুই ছেলে, সাবেক এমপি সালাম মুর্শেদী ও বিএইচ হারুণ এবং ব্যাংকের শীর্ষ কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে ৫টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

আসামিরা হলেন, দি প্রিমিয়ার ব্যাংক লিমেটেডের সাবেক চেয়ারম্যান এইচবিএম ইকবাল, তার দুই ছেলে ব্যাংকটির পরিচালক মোহাম্মদ ইমরান ইকবাল ও মঈন ইকবাল, পরিচালক ও সাবেক এমপি আবদুস সালাম মুর্শেদী, আওয়ামী লগের সাবেক এমপি বজলুল হক হারুন, ব্যাংকটির পরিচালক শফিকুর রহমান, জামাল গুপ্ত আহমেদ, শায়লা শেলী খান, চৌধুরী জাফরুল্লাহ শরাফাত, এএইচএম ফেরদৌস, নব গোপাল বণিক, ব্যাংকটির এমডি এম রিয়াজুল করিম, ডিএমডি ও ক্রয় কমিটির প্রধান সৈয়দ নওশের আলী, এসভিপি মোশফেক আলম খান এবং মাইন্ডটি লিমিটেডের এমডি ইকবাল আল মাহমুদ।

এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালে মাত্র ৫টি কার্যাদেশের বিপরীতে ৮ কোটি ১৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়। ২০১১ সালের ৪ আগস্ট থেকে ২০২৫ সালের ২৫ মার্চ পর্যন্ত এইচবিএম ইকবালের প্রত্যক্ষ নির্দেশনায় বিজ্ঞাপন প্রচারের অজুহাতে মাইন্ডটি/মাইন্ডট্রি লিমিটেডের নামে মোট ৪৩৮ কোটি ৭১ লাখ ২৮ হাজার ৪৪৪ টাকা অগ্রিম জমা করা হয়। এই অগ্রিম জমা প্রকৃতপক্ষে আত্মসাতের কৌশল।

দুদকের অনুসন্ধান বলছে, ২০১১ থেকে ২০২৩ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত ৩৪২ কোটি ২৯ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা সমন্বয় দেখানো হয়েছে। কিন্তু ২০২৩ সালের ১৩ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২৫ মার্চ পর্যন্ত অগ্রিম হিসেবে আত্মসাত করা ৯৬ কোটি ৪১ লাখ ৪১ হাজার টাকা এখনও অসমন্বিত রয়েছে। আর ২০২০ সাল থেকে আজ পর্যন্ত ৯ কোটি ২৫ লাখ টাকা আত্মসাৎ হয়েছে বলে প্রমাণ পেয়েছে দুদক।

দুদক সূত্র আরও জানা যায়, প্রতিটি টিভি চ্যানেলে ১০০ মিনিট বিজ্ঞাপন প্রচারের চুক্তি থাকলেও বাস্তবে প্রচার করা হয় মাত্র ৫০ মিনিট। সবমিলিয়ে মোট ২৪০০ মিনিট টিভিসি প্রচারের কথা থাকলেও বাস্তবে প্রচার হয়েছে মাত্র ১২০০ মিনিট অর্থাৎ, কাগজে-কলমে সম্পূর্ণ কাজ দেখিয়ে বাস্তবে অর্ধেক কাজ করেই পুরো অর্থ আত্মসাৎ করা হয়। ভেন্ডর প্রতিষ্ঠানের বিল, ভাউচার ও পে-অর্ডার পর্যালোচনায় দুদক দেখতে পায় ৫টি কার্যাদেশের বিপরীতে মাইন্ডটি লিমিটেডকে প্রকৃতপক্ষে দেওয়া হয়েছে মাত্র ১ কোটি ৮ লাখ টাকা। অবশিষ্ট ৮ কোটি ১৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!