1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে ২ দিনব্যাপী এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে ২ দিনব্যাপী এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) আজান ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বাদ জুমা পিলখানার কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

এসময় বিজিবির সব পর্যায়ের কর্মকর্তা, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। গত ২৮ মার্চ থেকে পিলখানার বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে ২ দিনব্যাপী এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। আজান প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে সেক্টর সদর দপ্তর, ঢাকার সিপাহি মো. সাইফুল ইসলাম ১ম স্থান এবং সেক্টর সদর দপ্তর, রাঙ্গামাটির সিপাহি খলিলুর রহমান ২য় স্থান অধিকার করেন।

অপরদিকে কেরাত প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে সেক্টর সদর দপ্তর, সিলেটের সিপাহি মো. আজিজুর রহমান ১ম স্থান এবং সেক্টর সদর দপ্তর, ঢাকার সিপাহি মো. রাসেল আকন্দ ২য় স্থান অধিকার করেন। আজান ও কেরাত উভয় প্রতিযোগিতায় দলগতভাবে ঢাকা সেক্টর চ্যাম্পিয়ন এবং রাঙ্গামাটি সেক্টর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!