1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিজয় দিবস হকিতে মিমোদের চমক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিজয় দিবস হকিতে মিমোদের চমক

প্রতিনিধি

মাওলানা ভাসানী স্টেডিয়ামে প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকিতে চমক দেখিয়েছে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সার্ভিসেস সংস্থা ও বিকেএসপির বাইরে খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত এই দল ৪-৩ গোলে বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়েছে।

সাতজন জাতীয় খেলোয়াড় রয়েছেন বিমানবাহিনীর হকি দলে। হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদে জাতীয় দলের ফরেয়ার্ড পুস্কর খীসা মিমো, হাসান জুবায়ের নিলয়, মিডফিল্ডার প্রিন্স লাল সামন্ত এবং জাতীয় যুব হকি দলের প্রতিশ্রুতিশীল বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন। পারফেক্ট টিমওয়ার্কে মিমোরা শেষ পর্যন্ত হাসেন বিজয়ের হাসি।

প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। ১৭ মিনিটে রাকিবুল হাসান রকির দুর্দান্ত ফিল্ড গোলে এগিয়ে যায় বিমানবাহিনী। এশিয়ান জুনিয়র হকিতে শীর্ষ ফর্মে থাকা আমিরুল ইসলাম ৩৩  মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতা আনেন।

এর দুই মিনিট পর হাসান জুবায়ের নিলয় হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদকে এগিয়ে দেন। ৪২ মিনিটে আব্দুল আলিমের গোলে লীড দাড়ায় ৩-১। আরশাদ হোসেন ৪৪ মিনিটে বিমান বাহিনীর দ্বিতীয় গোল করে স্কোর লাইন ৩-২ করেন।

খেলার শেষ তিন মিনিট ছিল বেশ রোমাঞ্চকর। ৫৭ মিনিটে আবদুল আলিমের দ্বিতীয় গোলে ঐক্য পরিষদ ৪-২ এগিয়ে যায়। ৫৯ মিনিটে বিমানবাহিনীর সোহানুর রহমান সবুজ তৃতীয় গোল করেন।

এর কয়েক সেকেন্ড পরেই ম্যাচ শেষের বাশি বাজায় জয় উৎসবে মাতে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!