1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিগত অর্থবছরে ডেসকোর লোকসান ৫০৫ কোটি টাকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিগত অর্থবছরে ডেসকোর লোকসান ৫০৫ কোটি টাকা

প্রতিনিধি

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) লোকসান হয়েছে ৫০৫ কোটি ৭০ লাখ টাকা। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো লোকসান করল ডেসকো।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, গত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৭০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৩ টাকা ৬১ পয়সা।

তবে অল্প পরিমাণ লোকসান কমার জন্য পরিমিত রাজস্ব বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার ওঠানামাকে কারণ হিসেবে উল্লেখ করেছে।

এদিকে ঋণাত্মক রিটেইনড আর্নিংসের কারণ দেখিয়ে অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

ঢাকার পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ডেসকো ২০২৩ অর্থবছরে রেকর্ড ৫৪১ কোটি টাকা লোকসান করেছিল। ২০২২ অর্থবছরের পর সেবারই প্রথমবারের মতো লোকসানে পড়ে কোম্পানিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!