1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনসিসিকে নির্বাচনী মাঠে চায় সংস্থা, আপাতত কোনো পরিকল্পনা নেই ইসির - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিএনসিসিকে নির্বাচনী মাঠে চায় সংস্থা, আপাতত কোনো পরিকল্পনা নেই ইসির

প্রতিনিধি

বিগত জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবার স্থানীয় সরকার নির্বাচনের সময়ও মাঠে থাকতে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যুক্ত হওয়ার প্রস্তাবও দিয়েছে সংস্থাটি। এ বিষয়ে ছয় দফা প্রস্তাবনা সম্বলিত একটি আনুষ্ঠানিক চিঠি নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনসিসি।

মঙ্গলবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছুউদ। তবে তিনি জানিয়েছেন, আপাতত স্থানীয় সরকার নির্বাচনে বিএনসিসিকে দায়িত্ব দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

ইসির কাছে পাঠানো চিঠিতে বিএনসিসি দাবি করেছে, যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও দায়িত্ববোধ তৈরিতে তারা দীর্ঘদিন ধরে কাজ করছে। এছাড়া জাতীয় উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং গত জাতীয় নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করা হয়।

সংস্থাটির প্রস্তাব অনুযায়ী, ক্যাডেটরা ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা, ভোটার হেল্প ডেস্ক পরিচালনা এবং নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের সহায়তায় কাজ করতে পারে। এছাড়া ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ ও ডিজিটাল এন্ট্রিতেও সহায়তার আগ্রহ প্রকাশ করেছে তারা।

তবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছুউদ বলেন, আইনি কাঠামো অনুযায়ী কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই নির্বাচনী দায়িত্ব পালন করতে পারেন। বিএনসিসি সেই সংজ্ঞার মধ্যে পড়ে না, তাই তাদের নির্বাচনী দায়িত্বে রাখা সম্ভব নয়।

তিনি আরও জানান, বর্তমানে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান থাকলেও এ কাজে বিএনসিসির সহায়তার প্রয়োজনীয়তা দেখছে না কমিশন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথমে ১৬ হাজার বিএনসিসি সদস্যকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগের পরিকল্পনা থাকলেও রাজনৈতিক আপত্তির কারণে শেষ পর্যন্ত মাত্র ১ হাজার ৪০০ সদস্যকে পোস্টাল ব্যালটের নিরাপত্তায় সীমিত দায়িত্ব দেওয়া হয়েছিল। বর্তমানে বিএনসিসির সদস্য সংখ্যা প্রায় ২১ হাজার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!