1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপির পায়ের নিচে মাটি নেই "কৃষিমন্ত্রী" - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিএনপির পায়ের নিচে মাটি নেই “কৃষিমন্ত্রী”

প্রতিনিধি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবার শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে। আগামী নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করবে। কাজে আগামী দিনেও শেখ হাসিনা দেশকে নেতৃত্ব দেবে। বিএনপির পায়ের নিচে মাটি নেই, তাদের কথায় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে না, সরকারের পতন হবে না। বর্তমান সরকার কন্টিনিউ করবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনীতে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না, আমাদের সংবিধানে নেই। আন্দোলনের নামে বিএনপি ২০১৫ সালের মতো তাণ্ডব সৃষ্টির অপচেষ্টা করছে। জনগণের মধ্যে বিএনপির ভিত্তি নেই। জনগণের সম্পৃক্ততা নেই বলে বিএনপির আন্দোলন আগের মতো এবারো কোনো কাজে আসবে না।

মো. আব্দুর রাজ্জাক বলেন, সামনে রমজান মাস আসছে। সরকার সার্বিক প্রস্তুতি নিচ্ছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না।

অবৈধভাবে ধনসম্পদ উপার্জন আর বিলাসিতায় জীবন না কাটানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অবৈধভাবে ধন-সম্পদ উপার্জন করাই মূল লক্ষ্য হওয়া উচিত নয়। কত টাকা আমাদের দরকার, কতটুকু বিলাসিতা প্রয়োজন সেটি ভেবে দেখতে হবে। অন্যের প্রয়োজন ও জীবনযাত্রার দিকেও খেয়াল রাখতে হবে।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফোরামের সভাপতি গোলাম সামদানি, প্রাক্তন শিক্ষার্থী স্কয়ার হাসপাতালের পরিচালক সানোয়ার হোসেন, আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল করিম, প্রকৌশলী আজিজুর রহমান, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পুনর্মিলনীতে ৭৫ বছরের পুরোনো বিদ্যালয়টির দুই হাজারেরও বেশি নবীন-প্রবীণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!