1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপির আন্দোলন-আন্দোলন খেলা বন্ধ করতে হবে : শামীম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিএনপির আন্দোলন-আন্দোলন খেলা বন্ধ করতে হবে : শামীম

প্রতিনিধি

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপির নেতাদের আন্দোলন-আন্দোলন খেলা বন্ধ করে জনগণের কাছে যেতে হবে। 
তিনি বলেন, তাদের (বিএনপি) অতীতের অপকর্ম, লুটপার্ট, অর্থপাচার, আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যার জন্য ক্ষমা চাইতে হবে। সাড়ে চৌদ্দ বছর ধরে আন্দোলন করে আসছেন, জনগণের সাড়া নেই। যে আন্দোলনে জনগণের সাড়া নেই, সে আন্দোলন কোনদিন সফল হয় না। 
উপ-মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ দেশের গণমানুষের দল। আর বিএনপি জনগণের কাছে ঘৃণিত একটি দল।
এনামুল হক শামীম আজ জেলার নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন ও সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জনাব শামীম বলেন, বিএনপি’র যদি জনগণের সমর্থন ও নিজেদের সাংগঠনিক শক্তি থাকে তাহলে তাদের নির্বাচনে আসা দরকার। জনগণই তাদের সমুচিত জবাব দিয়ে দেবে। 
তিনি বলেন, এদেশের জনগণ কিন্তু পেট্টোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করার কথা ভোলে নাই। জনগণ গণধিকৃত বিএনপিকে আবারও প্রত্যাখানের জন্য প্রস্তুত। আর এত আন্দোলনের হুংকার না দিয়ে বিএনপি নিজের নেতৃত্ব আগে ঠিক করুক। ওই দলে দুই শীর্ষ নেতাই সাজাপ্রাপ্ত আসামী। 
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া এতিমে টাকা মেরে খেয়ে সাজাপ্রাপ্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপায় বাসায় আরাম-আয়েসে বসবাস করছেন। আর তার ছেলে তারেক রহমান বিদেশে পলাতক থেকে দেশকে অশান্ত করার প্রেসক্রিপশন পাঠায়। 
উপ-মন্ত্রী বলেন, আবারও দেশকে অশান্ত করার চেষ্টা করলে আওয়ামী লীগ এদেশের জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামলে বিএনপি’র পালানোর পথ থাকবে না। ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারির পাতানো নির্বাচন করে আওয়ামী লীগের আন্দোলনের মুখে বিএনপি ক্ষমতা ছেড়ে পালিয়ে গিয়েছিল। তারেক রহমান রাজনীতি করবে না বলে মুছলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছিল। সে কথা এদেশের মানুষ ভূলে নাই।
এনামুল হক শামীম বলেন, আগুন-সন্ত্রাসী ও লুটপাটকারী দল বিএনপি সব ষড়যন্ত্র, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিদেশী প্রভুদের কাছে ধরনায় মগ্ন। বিদেশীরা কখনো আর এদেশের ক্ষমতার মসনদ পরিবর্তন করতে পারবে না। সময় থাকতে বিএনপিকে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে। 
তিনি  বলেন, সংবিধান সম্মতভাবে অনুষ্ঠিত আগামী নির্বাচনে অংশগ্রহন করতে হবে। অন্যথায় যেভাবে অতীতে জনগণ দ্বারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে, ভবিষ্যতে বিএনপির অস্তিত্ব সংকটে পড়তে হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সব সূচকে এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্রই এই অগ্রগতিকে ব্যাহত করতে পারবে না। আগামী নির্বাচনে শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবেন এবং পৃথিবীর ইতিহাসে এক বিরল নজীর স্থাপন করবেন।
কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন শিকারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার। অনুষ্ঠানে  সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপদেষ্টা আবুল বাশার দেওয়ান, সহ-সভাপতি ইমাম হোসেন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মিহির চক্রবর্ত্তী  প্রমূখ বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!