1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩শ নেতাকর্মী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩শ নেতাকর্মী

প্রতিনিধি

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩শ নেতাকর্মী
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার প্রধান সমন্বয়কসহ প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শেরপুর জেলা বিএনপির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিএনপিতে যোগদান সম্পন্ন হয়।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার ও নাহিম আহম্মেদ নিলয়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম, সমন্বয়ক আশিকুর রহমান আশিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলী ফুল দিয়ে নবাগতদের শুভেচ্ছা জানান।

ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা  বলেন, আজ প্রায় তিন শতাধিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিএনপিতে যোগদান করেছেন। এতদিন যে প্রোপাগান্ডা চলতেছিল ফেসবুকের রাজনৈতিতে, সেগুলো সব গুজব। বিএনপি একটি সবার পরিচিত দল, এর বাইরে আর কোনো কথা নেই। যারা আজ যুক্ত হয়েছে তারা বিএনপির জনপ্রিয়তা দেখে এবং বিএনপির আদর্শ দেখে যুক্ত হয়েছে। সাধারণ মানুষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। সারা বাংলাদেশ বিএনপির পরিবারের সদস্যরাই শহীদ হয়েছে ছাত্র আন্দোলনে। প্রকৃতপক্ষে এটা প্রমাণ হচ্ছে, শেরপুর সদর ১ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি বেশি জনপ্রিয়।

যোগদান অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির মুখ্য সমন্বয় ফারহান ফুয়াদ তুহিন বলেন, আমরা একটি অরাজনৈতিক প্ল্যাটফর্মে ছিলাম। সামনে যেহেতু একটি নির্বাচন, নির্বাচিত সরকার আসবে। সামনে বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ যোগদানের মধ্য দিয়ে শেরপুরে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে দলীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!