1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপিকে দেউলিয়া বলে আয়নায় মুখ দেখতে বললেন নাছিম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিএনপিকে দেউলিয়া বলে আয়নায় মুখ দেখতে বললেন নাছিম

প্রতিনিধি

বিএনপি দেউলিয়া হয়ে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেউলিয়া হওয়া রাজনৈতিক দলের মুখে অনেক কথা মানায়, তাদের নিজেদের চেহারা আয়নায় দেখে নেওয়া দরকার। নিজেরাও জানে না তারা অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) সকালে ধানমন্ডির বঙ্গবন্ধুর ভবনের সামনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপির আন্দোলন সম্পর্কে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, গণতান্ত্রিক অধিকার আছে যে যার মতো রাজনীতি করবে। জনগণ যদি তাদের ডাকে সাড়া দেয়, সেটা সময়ই বলে দেবে তারা আন্দোলনকারী নাকি গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে সরকারের সঙ্গে রয়েছে। বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে যড়যন্ত্র অথবা বিরাজনীতিকরণ।

তবে আন্দোলনের নামে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে জানিয়ে তিনি বলেন, অতীতে তারা নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে একটা বিপর্যয়কর পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল।

‘জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে তারা নির্বাচনে আসবে। তাহলে সরকার পরিচালনা করার সুযোগ আছে। কিন্তু নির্বাচনে না এসে গায়ের জোরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে জনগণকে সঙ্গে নিয়ে নিয়ে সঠিক জবাব দেওয়া হবে’।

আ.লীগ রাজনীতির মাঠে আছে জানিয়ে তিনি বলেন, এজন্য মাঠে-ময়দানে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ভোটের রাজনীতিকে জোরদার করার জন্য কাজ করে যাচ্ছি। সরকার যে উন্নয়ন কর্মকাণ্ড করছে সেটা জনগণের কাছে বারবার তুলে ধরছি।

বিএনপির মিথ্যাচার সম্পর্কে তিনি বলেন, তারা নির্বাচনে জালিয়াতি করে ১৫ ফেব্রুয়ারি মার্কা নির্বাচন করে, দেড় কোটি ভুয়া ভোটার দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায় তাদের মুখে এরকম মিথ্যাচার শোভা পায় না। বিএনপির কথার সত্যতার বিন্দুমাত্র লেশ নেই। দেশের মানুষকে বোকা বানানো সহজ নয়। বাংলাদেশের মানুষ শান্তিকামী মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!