1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপি সবার জন্য সমান সুযোগে বিশ্বাস করে : ডা. জুবাইদা রহমান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিএনপি সবার জন্য সমান সুযোগে বিশ্বাস করে : ডা. জুবাইদা রহমান

প্রতিনিধি

বিএনপি সবার জন্য সমান সুযোগে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, শ্রমের মর্যাদা, মেধার যথাযথ মূল্যায়ন এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই দলের মূল লক্ষ্য। মেধাভিত্তিক চাকরি ব্যবস্থা, বৈষম্যহীন সমাজ এবং শোষণের আগে সুবিচার নিশ্চিতের অঙ্গীকার নিয়েই বিএনপি একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চায়, যেখানে নেতার আগে জনতা থাকবে অগ্রাধিকার তালিকায়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির পেশাজীবী বিভাগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপির রাজনীতি হলো পরিকল্পনার রাজনীতি। আজ আমাদের সামনে একটি নতুন সম্ভাবনার সূর্যোদয় ঘটছে। আমরা বিশ্বাস করি আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা; সবার আগে বাংলাদেশ। ভেদাভেদের আগে সমতা। এই দর্শন নিয়েই বিএনপি আগামীর রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে অগ্রসর হতে চায়।

তিনি বলেন, আমাদের প্রত্যেকের জীবনেই নানান সংকট রয়েছে। তবে, সেগুলোকে অস্বীকার না করে পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সমাধানের পথে এগোতে হবে।

সভায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, আপনারা মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং সাহসের সঙ্গে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন। আমরা আপনাদের কথা আরও মনোযোগ দিয়ে শুনব, জানব ও সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করব।

তিনি বলেন, সমতা, জ্ঞান ও শ্রমের মর্যাদাভিত্তিক একটি রাষ্ট্র গড়তে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ- এই আদর্শকে ধারণ করেই সামনে এগিয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!